Cox News

কাউন্সিলর একরামুল হক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাউন্সিলর একরামুল হক
কাউন্সিলর একরামুল হক |ইন্টারনেট

কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। সেই সাথে আজকের অভিযোগে থাকা আসামিদের মধ্যে যারা অন্য মামলায় গ্রেফতার আছেন, তাদের শোন অ্যারেস্ট করে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অপর পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করা হয়।

যে ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়া হয়েছে, তারা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহবুব আলম (তৎকালীন লে. কর্নেল), ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন (তৎকালীন লে. কর্নেল), কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান, মেজর (অব.) রুহুল আমিন, স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ, সাবেক এমপি আবদুর রহমান বদি ও কমান্ডার মো: আশেকুর রহমান সৈকত। তাদের মধ্যে অন্য মামলায় গ্রেফতার রয়েছেন আবদুর রহমান বদি, কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান ও ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহবুব আলম (তৎকালীন লে. কর্নেল)।

আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম ও প্রসিকিউটর জহিরুল আমিন।

২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ৪৬ বছর বয়সী একরামুল হক। পরে একরামুলের মেয়ের ‘আব্বু তুমি কান্না করতেছ যে...’ অডিও রেকর্ড প্রকাশ পেলে তা নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে।

সূত্র : বাসস

বিষয় : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হত্যা শেখ হাসিনা

Cox News

রোববার, ২৬ জুলাই ২০২৬

কাউন্সিলর একরামুল হক

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
কাউন্সিলর একরামুল হক
0:00 0:00
1.0x