Cox News

উখিয়ায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ একদিনে গ্রেপ্তার ৮

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ একদিনে গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে উখিয়া থানা পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৩ জন, সিআর (CR) পরোয়ানামূলে ২ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৩ জন রয়েছেন।

নিয়মিত মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মো. আজিজুর রহমান (৪৯), কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসম্পাদক মোহাম্মদ ওসমান (২৮) এবং আমান উল্লাহ (৪২)।

আজিজুর রহমান হলদিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ী এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। মোহাম্মদ ওসমান রাজাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম দরগাহ বিল এলাকার ছৈয়দ কাশেমের ছেলে। অপরদিকে আমান উল্লাহ এফসিএন নম্বর ২০১৫১৮-এর আওতাধীন ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৩১ ব্লকের বাসিন্দা।

এ ছাড়া সিআর পরোয়ানামূলে গ্রেপ্তার হয়েছেন রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার ছৈয়দ আলমের ছেলে নুরুল হাকিম এবং জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ডেইলপাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে আব্দুস সালাম।

অন্যদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার তিনজন হলেন—ওমর ফারুক (৩৮), মো. ইলিয়াছ (৩৬) ও দিদার আলম। ওমর ফারুকের স্থায়ী ঠিকানা কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের বেগম বুনিয়া এলাকায়। তিনি বর্তমানে কক্সবাজার সদর মডেল থানাধীন পাহাড়তলী এলাকায় বসবাস করেন। মো. ইলিয়াছের পিতা আবদু সালাম এবং দিদার আলমের পিতা ফয়েজ উল্লাহ। তারা দুজনই উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিদানিয়া এলাকার বাসিন্দা।

উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আটজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Cox News

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উখিয়ায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ একদিনে গ্রেপ্তার ৮

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x