Cox News

উখিয়ায় অতিথি পাখি শিকারবিরোধী অভিযান, ৮টি সাদা বক উদ্ধার

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় অতিথি পাখি শিকারবিরোধী অভিযান, ৮টি সাদা বক উদ্ধার

শিকারের কৃত্রিম বক ধ্বংস, জব্দ করা হয়েছে পাখি ধরার জাল

সেলিম উদ্দিন: 

কক্সবাজারের উখিয়ায় অতিথি পাখি শিকারবিরোধী অভিযান পরিচালনা করেছে উখিয়া বন রেঞ্জ। এ সময় শিকারের কাজে ব্যবহৃত কৃত্রিম বক ধ্বংস এবং পাখি ধরার জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি শিকারীদের কবল থেকে আটটি সাদা বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উখিয়ার মাছকারিয়া ডেবাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া বন রেঞ্জ সূত্রে জানা যায়, শীত মৌসুমে বিভিন্ন জলাশয় ও প্রাকৃতিক পরিবেশে অতিথি পাখির আগমন ঘটে। এ সুযোগে একশ্রেণির অসাধু শিকারি বিভিন্ন ফাঁদ ও কৌশল ব্যবহার করে পাখি শিকার করে থাকে। এরই ধারাবাহিকতায় অতিথি পাখি শিকার বন্ধ এবং বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শিকারের কাজে ব্যবহৃত কৃত্রিম বক ধ্বংস করার পাশাপাশি পাখি ধরার জাল জব্দ করা হয়। এ সময় উদ্ধার করা আটটি সাদা বক উখিয়া রেঞ্জ অফিসে নিয়ে অবমুক্ত করা হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, অতিথি পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাখি শিকার একটি পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড। অতিথি পাখি সংরক্ষণ এবং অবৈধ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি পাখি শিকার থেকে বিরত থাকতে এবং বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

Cox News

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উখিয়ায় অতিথি পাখি শিকারবিরোধী অভিযান, ৮টি সাদা বক উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x