Cox News

উখিয়ায় মাদ্রাসাছাত্র সাইমুম ইসলাম সিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় মাদ্রাসাছাত্র সাইমুম ইসলাম সিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার

কক্সবাজারের উখিয়ায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে সাইমুম ইসলাম সিফাত নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার। স্বজনেরা তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

নিখোঁজ সাইমুম ইসলাম সিফাত উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখা এলাকার মৌলভীপাড়ার বাসিন্দা। তার বাবার নাম সিরাজুল ইসলাম এবং মায়ের নাম ছেনুয়ারা বেগম। সে সাবেক রুমখা ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল সাইমুম। তবে সে মাদ্রাসায় পৌঁছায়নি। পরে পরিবারের সদস্যরা মাদ্রাসায় যোগাযোগ করলে হাজিরা খাতায় তার অনুপস্থিতির বিষয়টি জানতে পারেন। এরপর থেকে তার খোঁজে উদ্বিগ্ন স্বজনেরা।

নিখোঁজের সময় তার পরনে ছিল ক্রিম রঙের পাঞ্জাবি এবং সঙ্গে ছিল কমলা রঙের ব্যাগ।

কোনো সহৃদয় ব্যক্তি সাইমুম ইসলাম সিফাতের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:

- ০১৮১৫-৯১৫০৫৮

- ০১৮২৯-৯০৪০২৩

Cox News

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

উখিয়ায় মাদ্রাসাছাত্র সাইমুম ইসলাম সিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x