Cox News

উত্তর ঘুমধুম–আজুখাইয়া সড়কে রাতভর মাটি কাটার উৎসব, নীরব প্রশাসন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উত্তর ঘুমধুম–আজুখাইয়া সড়কে রাতভর মাটি কাটার উৎসব, নীরব প্রশাসন

নাম্বারবিহীন গাড়িতে মাটি পরিবহনের অভিযোগ, পুলিশ ফাঁড়ির ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম–আজুখাইয়া সড়কে সন্ধ্যা নামতেই শুরু হয় নাম্বারবিহীন গাড়ির তৎপরতা। অভিযোগ উঠেছে, রাতভর এসব গাড়ির মাধ্যমে চলে মাটি কাটার ও পরিবহনের কার্যক্রম। এতে এলাকায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, উত্তর ঘুমধুম পুলিশ ফাঁড়ি সড়কটির পাশেই অবস্থিত। অথচ ফাঁড়ির কাছাকাছি এলাকায় রাতভর এমন কর্মকাণ্ড চলার অভিযোগ থাকলেও দৃশ্যমান কার্যকর পদক্ষেপের বিষয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের নজরের কাছাকাছি হয়েও কীভাবে এসব কার্যক্রম চলছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অভিযোগ তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। রাতের আঁধারে নাম্বারবিহীন গাড়ি ব্যবহার করে মাটি পরিবহনের সঙ্গে কারা জড়িত, এর পেছনে কারা রয়েছে এবং প্রয়োজনীয় অনুমতি আছে কি না—তা খতিয়ে দেখা জরুরি।

এলাকার পরিবেশ, সড়ক ও জননিরাপত্তা রক্ষায় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

Cox News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

উত্তর ঘুমধুম–আজুখাইয়া সড়কে রাতভর মাটি কাটার উৎসব, নীরব প্রশাসন

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x