Cox News

উখিয়ায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

প্রসেনজিত বড়ুয়া:

কক্সবাজারের উখিয়ায় নিজ ঘর থেকে মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাকে পাওয়া যায় বলে জানিয়েছে পরিবার। তবে এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হানিফ ওই এলাকার আলী আহমদের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজ থেকে সম্প্রতি উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শেষ করেছেন।

পরিবারের সদস্যরা জানান, দুপুরের দিকে হানিফকে তার নিজ কক্ষে খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার গলায় রশি প্যাঁচানো ছিল। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে হানিফকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় রশির দাগ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে, স্থানীয়ভাবে হানিফের মৃত্যুর সম্ভাব্য কারণ নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ প্রেমঘটিত বিষয়কে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করলেও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হানিফের মৃত্যু আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Cox News

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

উখিয়ায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x