Cox News

পালংখালীতে যুবলীগের পদ পেতে মরিয়া বিএনপি-জামায়াত পরিবারের শাহজাহান, নানা প্রশ্ন!

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পালংখালীতে যুবলীগের পদ পেতে মরিয়া বিএনপি-জামায়াত পরিবারের শাহজাহান, নানা প্রশ্ন!

সংবাদদাতা:

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে যুবলীগের আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে সূত্রে জানা গেছে। এতে পদ পেতে জামতলী এলাকার শাহজাহান অর্থের বিনিময়ে তদবির চালাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। একই সঙ্গে তার পরিবারের একাধিক সদস্যের বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকা নিয়েও তৃণমূলে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

কমিটিতে পদপ্রার্থী শাহজাহান, তৃণমূলে অসন্তোষ :

স্থানীয় সূত্রে জানা গেছে, পালংখালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটিতে পদ পেতে শাহজাহান আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় দলীয় নেতাকর্মীদের একটি অংশের মধ্যে অসন্তোষ ও মতবিরোধ তৈরি হয়েছে। তাদের দাবি, কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা উচিত। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন নেতাকর্মী জানান, পদ পেতে শাহজাহান বিভিন্ন পর্যায়ে অর্থের বিনিময়ে তদবির শুরু করেছেন।

পরিবারের রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন :

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শাহজাহানের দুই সহোদরের মধ্যে বেলাল উদ্দিন জামায়াতের রাজনীতিতে সক্রিয় এবং শাহাবুদ্দিন জাতীয়তাবাদী যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে, শাহজাহানের ভাতিজা আবু রাসেল পালংখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এলাকায় তার পরিচিত রয়েছে।

এ অবস্থায় তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্ন, পরিবারের এমন রাজনৈতিক সংশ্লিষ্টতার মধ্যে শাহজাহানের নিজস্ব রাজনৈতিক ভূমিকা কী এবং যুবলীগের কমিটিতে পদ পাওয়ার ক্ষেত্রে তার সাংগঠনিক যোগ্যতা ও অতীত কর্মকাণ্ড কীভাবে মূল্যায়ন করা হচ্ছে।

তাদের আরও দাবি, রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক যোগ্যতার পরিবর্তে অর্থের বিনিময়ে তদবিরের মাধ্যমে পদ দেওয়া হলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাই কমিটি গঠনের আগে প্রার্থীদের রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক ভূমিকা যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।

অর্থের বিনিময়ে পদ দেওয়ার সুযোগ নেই :

আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতার ভাষ্য, দলের বর্তমান পরিস্থিতিতে বিতর্কিত কাউকে কমিটিতে স্থান দেওয়ার সুযোগ নেই।

তবে অর্থের বিনিময়ে তদবির এবং পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে শাহজাহানের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Cox News

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পালংখালীতে যুবলীগের পদ পেতে মরিয়া বিএনপি-জামায়াত পরিবারের শাহজাহান, নানা প্রশ্ন!

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x