Cox News

রামুর ধোয়াপালংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার কলেজছাত্র নিহত, আহত ২

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রামুর ধোয়াপালংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার কলেজছাত্র নিহত, আহত ২

প্রসেনজিত বড়ুয়া:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার ধোয়াপালং এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আরাফাত ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মরিচ্যা চেকপোস্টের পাশের ধোয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আরাফাত ভূঁইয়া উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়ার মৃত দিদারুল আলম ভূঁইয়ার ছেলে। তিনি উখিয়া ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন—সিকদার বিল এলাকার মো. অলিদ (২১) ও ফলিয়াপাড়া এলাকার মো. আনিক (২২)। তারা বর্তমানে কক্সবাজারের ফুয়াদ আল খতিব হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আরাফাতের খালাতো ভাই মো. ফাহিম (২২) জানান, তিন বন্ধু শনিবার কক্সবাজার স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন। খেলা শেষে মোটরসাইকেলযোগে উখিয়ায় ফেরার পথে রামুর ধোয়াপালং এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দেন। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আরাফাত ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে. ফজলুল হক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Cox News

রোববার, ৩০ আগস্ট ২০২৬

রামুর ধোয়াপালংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার কলেজছাত্র নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x