Cox News

১৪ এপিবিএনের হাতে আরসার কমান্ডার শীর্ষ সন্ত্রাসী মুছাসহ গ্রেপ্তার দুই

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১৪ এপিবিএনের হাতে আরসার কমান্ডার শীর্ষ সন্ত্রাসী মুছাসহ গ্রেপ্তার দুই

মুসলিম উদ্দিন:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন 'আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি'র (আরসা) অন্যতম শীর্ষ কমান্ডার ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০)কে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার সহযোগী আরসা সদস্য আব্দুল হাফেজ (২২)কেও গ্রেপ্তার করা হয়।

​গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্প-৬ এলাকায় নৌকারমাঠ পুলিশ ক্যাম্প-৩'র একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। এপিবিএন জানায়, গ্রেপ্তারকৃতরা ক্যাম্পে বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে গোপনে অবস্থান নিচ্ছিল।

​গ্রেপ্তারকৃত মুছা বহুল আলোচিত কেফায়েত উল্লাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ অন্তত ৮টি মামলায় চার্জশিট রয়েছে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে তিনি হত্যা, অপহরণ ও অস্ত্র কারবার পরিচালনা করছিলেন।

​১৪ এপিবিএনের অধিনায়ক (সিও) মোহাম্মদ সিরাজ আমীন জানান, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এপিবিএনের অপরাধবিরোধী জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Cox News

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

১৪ এপিবিএনের হাতে আরসার কমান্ডার শীর্ষ সন্ত্রাসী মুছাসহ গ্রেপ্তার দুই

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x