Cox News

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বিদেশি রাইফেল-পিস্তলসহ ২৩২ রাউন্ড গোলা উদ্ধার

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বিদেশি রাইফেল-পিস্তলসহ ২৩২ রাউন্ড গোলা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীপথে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের চেষ্টা করবে।

এ তথ্যের ভিত্তিতে ১৯ আগস্ট রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফ থানাধীন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে প্রবেশ করে। পরে চক্রের সদস্যরা বোটটি ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি SVD Dragunov রাইফেল (ম্যাগাজিনসহ), একটি ৯ মিমি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গোলা, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গোলা এবং ২টি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, এ চক্রের সঙ্গে জড়িতদের আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Cox News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বিদেশি রাইফেল-পিস্তলসহ ২৩২ রাউন্ড গোলা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x