Cox News

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম
যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।  

নাহিদ ইসলাম বলেন, আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের সংস্কার হবে।

তিনি আরও বলেন, এই সরকারকে আমরা একটি প্রতারক সরকার বলতে পারি। একটি বিশ্বাসঘাতক সরকার বলতে পারি। যারা এই দেশের জনগণের সঙ্গে, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে, হাজারো শহিদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। আরও পড়ুনআরও পড়ুন৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গ্যাস-বিদ্যুতের জন্য কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সব পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। তোমাদেরকে (বিএনপি) ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়। 

এনসিপির আহ্বায়ক বলেন, মাত্র পাঁচ মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার। আমরা ২০০১ থেকে ২০০৬ সালের ইতিহাস জানি।

বিষয় : নাহিদ ইসলাম এনসিপি গণভোট

Cox News

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x