Cox News

উখিয়ায় ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, জয়নাল উদ্দিনকে ঘিরে প্রশ্ন - প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, জয়নাল উদ্দিনকে ঘিরে প্রশ্ন - প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা

নিউজ ডেস্কঃ- 

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অনুমোদন ছাড়া বা নিষিদ্ধ এলাকায় বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। আইন থাকলেও কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালীতে ড্রেজার মেশিন দিয়ে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল উদ্দিনকে ঘিরে নানা অভিযোগ উঠেছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়ার থাইংখালী এলাকার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন তানজিমা খোলা এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন চললেও কার্যকরভাবে তা বন্ধ করা হয়নি।

ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের চিত্র দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, এ কার্যক্রমের সঙ্গে সাবেক ইউপি সদস্য জয়নাল উদ্দিন জড়িত। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সংবাদ প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিক।

স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে খাল ও আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বালু উত্তোলনের বিষয়ে প্রকাশ্যে কথা বলতে গেলে ভয়ভীতি ও হুমকির আশঙ্কা রয়েছে। এ কারণে অনেকে পরিচয় প্রকাশ করে বক্তব্য দিতে চান না। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগের বিষয়ে সহকারী বন সংরক্ষক ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, সাবেক ইউপি সদস্য জয়নাল উদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে গিয়ে তা দেখা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন থাকা সত্ত্বেও প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ কীভাবে দীর্ঘদিন ধরে চলতে পারে এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা করা হোক।

বিষয় : #উখিয়া #অপরাধ

Cox News

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

উখিয়ায় ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, জয়নাল উদ্দিনকে ঘিরে প্রশ্ন - প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x