Cox News

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: ফাইল

দেশে হাম ও হামের উপসর্গে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫১ শিশু এবং নতুন করে ৭৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে এক দিনে হামের নতুন রোগী পাওয়া গেছে মোট এক হাজার ২৫ জন।

এ নিয়ে সরকারি হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ৮৯০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৯১ শিশু। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬১৯ জনে। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ৪০ হাজার ৭৬ জন। এ সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জনের।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২১ হাজার ৯০৮ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ১৭ হাজার ৬৯০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে ঢাকা বিভাগের দু’জন এবং সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে রয়েছে।

একই সময়ে হামের উপসর্গের রোগী শনাক্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। ২৪ ঘণ্টায় এ বিভাগে ৩৫৮ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে ৩২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। দেড় লাখের বেশি আক্রান্ত ও প্রায় ৯০০ শিশুর মৃত্যুর এই পরিসংখ্যানের মধ্যে বিশেষ করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় রোগ শনাক্তকরণ, দ্রুত চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

বিষয় : হাম মৃত্যু হামের উপসর্গ

Cox News

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
0:00 0:00
1.0x