Cox News

রামুতে দুই মাস শিশুকে হত্যা করলো মা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রামুতে দুই মাস শিশুকে হত্যা করলো মা

কক্সবাজারের রামুতে দুই মাস বয়সের এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ছয়টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রাইয়ান আহম্মদ। তার বাবা আব্দুল মালেক (৩৬) মালয়েশিয়া প্রবাসী। শিশুটির মা নাম রুমানা আক্তার (২০) মানসিক রোগে আক্রান্ত বলে দাবি পরিবারের। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রুমানা আক্তার ঘরের ভেতর সুপারি কাটার জাঁতা দিয়ে তার নিজের একমাত্র শিশুসন্তানকে আঘাত করেন। পরে শিশুটিকে গলা কেটে হত্যা করেন।

রাজারকুল ইউনিয়ন পরিষদের ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাশেকুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই। শিশুটির মা মানসিক রোগী বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ বলেন, বিষয়টি জানার পর স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়েছি, আসলেই দুঃখজনক ঘটনা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

রামু থানার নবাগত ওসি (তদন্ত) মিন্টু দত্ত বলেন, প্রাথমিকভাবে  শিশুটির মা রুমানা আক্তার মানসিক রোগী বলা যাচ্ছে। কারণ তার চিকিৎসার কাগজপত্র দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মা ও শিশুর মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : কক্সবাজার হত্যা

Cox News

বুধবার, ১২ আগস্ট ২০২৬

রামুতে দুই মাস শিশুকে হত্যা করলো মা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
রামুতে দুই মাস শিশুকে হত্যা করলো মা
0:00 0:00
1.0x