Cox News

পাবনায় স্কুল শিক্ষিকাকে শ্বাসরোধে হত্যা, লাশ উদ্ধার

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাবনায় স্কুল শিক্ষিকাকে শ্বাসরোধে হত্যা, লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়ায় গীতা রানী (৪৫) নামে এক স্কুল শিক্ষিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।  

নিহত গীতা রানী উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া (হিন্দু পাড়া) গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। 

আটঘরিয়া থানার ওসি নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে গীতা রানীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব নয় বলে জানান ওসি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গীতা রানী বাড়িতে একাই থাকতেন। তার স্বামী ঢাকায় থাকেন। বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা সিঁধ কেটে গীতা রানীর ঘরে প্রবেশ করে। এ সময় গীতা রানী টের পেলে দুর্বৃত্তদের সঙ্গে ধস্তধস্তির এক পর্যায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর তার লাশ বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের টাংকিতে ফেলে দেয় দুর্বৃত্তরা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।  আরও পড়ুনআরও পড়ুনকিশোরী তানজিলা হত্যায় ঘাতক প্রেমিক গ্রেফতার

ওসি নাজমুল হক আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। কারা, কেন ও কীভাবে গীতা রানীকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয় : হত্যা পাবনা লাশ উদ্ধার

Cox News

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পাবনায় স্কুল শিক্ষিকাকে শ্বাসরোধে হত্যা, লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x