Cox News

ইয়াবা সেবনে মগ্ন ইউপি সদস্য, ভিডিও ভাইরালের পর প্রশাসনের শোকজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইয়াবা সেবনে মগ্ন ইউপি সদস্য, ভিডিও ভাইরালের পর প্রশাসনের শোকজ
ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. আক্কাচ মাতুব্বরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে একটি বদ্ধ ঘরে সরঞ্জাম ব্যবহার করে আগুন জ্বালিয়ে ইয়াবা সেবন করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আক্কাচ মাতুব্বর গৌড়দিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এদিকে ভিডিওটি প্রায় দেড় বছর আগের বলে দাবি করেছেন আক্কাচ মাতুব্বর। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাশ্ববর্তী জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় তাঁকে হয়রানি করা হয়েছিল। ওইদিন কয়েক ব্যক্তি তাঁকে আটকে রেখে ইয়াবা হাতে দিয়ে সেবন করতে বাধ্য করে এবং তার ভিডিও করে রাখে। তবে কারা তাঁকে আটকে রেখে হয়রানি করেছিল, তাদের নাম জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

এদিকে, স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই ইউপি সদস্য নিয়মিত মাদক সেবন করেন। তাঁর ছোট ছেলে রাসেল মাতুব্বর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তিনি প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভাইরাল ভিডিও সম্পর্কে জানতে চাইলে দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান ও ৮ নম্বর ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, ‘আমি ভিডিওটি দেখিনি।’ এ ছাড়া অন্য কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিওটি দেখে ইতিমধ্যেই ওই ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। তদন্তের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

বিষয় : ঢাকা বিভাগ ফরিদপুর ভাইরাল ভিডিও ইউএনও ইয়াবা সালথা ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য শোকজ

Cox News

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ইয়াবা সেবনে মগ্ন ইউপি সদস্য, ভিডিও ভাইরালের পর প্রশাসনের শোকজ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. আক্কাচ মাতুব্বরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে একটি বদ্ধ ঘরে সরঞ্জাম ব্যবহার করে আগুন জ্বালিয়ে ইয়াবা সেবন করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আক্কাচ মাতুব্বর গৌড়দিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এদিকে ভিডিওটি প্রায় দেড় বছর আগের বলে দাবি করেছেন আক্কাচ মাতুব্বর। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাশ্ববর্তী জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় তাঁকে হয়রানি করা হয়েছিল। ওইদিন কয়েক ব্যক্তি তাঁকে আটকে রেখে ইয়াবা হাতে দিয়ে সেবন করতে বাধ্য করে এবং তার ভিডিও করে রাখে। তবে কারা তাঁকে আটকে রেখে হয়রানি করেছিল, তাদের নাম জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

এদিকে, স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই ইউপি সদস্য নিয়মিত মাদক সেবন করেন। তাঁর ছোট ছেলে রাসেল মাতুব্বর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তিনি প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভাইরাল ভিডিও সম্পর্কে জানতে চাইলে দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান ও ৮ নম্বর ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, ‘আমি ভিডিওটি দেখিনি।’ এ ছাড়া অন্য কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিওটি দেখে ইতিমধ্যেই ওই ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। তদন্তের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x