Cox News

উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারে রিমান্ড আবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারে রিমান্ড আবেদন

মুসলিম উদ্দিন, উখিয়া (কক্সবাজার):

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কফিল উদ্দিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হলেও কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে অধিকতর জিজ্ঞাসাবাদ ও অস্ত্র উদ্ধারের জন্য তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

গ্রেপ্তার কফিল উদ্দিন পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলবনিয়া এলাকার আবু তাহের ও সাজেদা বেগমের ছেলে। তিনি পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাবেক সাংগঠনিক সম্পাদক।

উখিয়া থানা পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার এসআই (নিঃ) উনুমং মার্মার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ কর্মকর্তা ও বিশেষ ফোর্স নিয়ে পালংখালী ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কফিল উদ্দিনকে গ্রেপ্তারের পর তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। তবে অভিযানে কোনো ধরনের অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, কফিল উদ্দিনকে উখিয়া থানার এফআইআর নম্বর-৫৩, তারিখ ২৬ জুলাই ২০২৬ এবং জিআর নম্বর-৪৩২-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ ধারার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) উনুমং মার্মা তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ এবং অস্ত্র উদ্ধারের লক্ষ্যে আদালতে রিমান্ডের আবেদন করেছেন। রিমান্ড মঞ্জুর হলে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুনরায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা (সিডিএমএস) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কফিল উদ্দিনের বিরুদ্ধে এর আগেও অস্ত্র আইনে মামলা রয়েছে। পুলিশি রেকর্ডে উল্লেখ রয়েছে, ২০১৪ সালের ৪ আগস্ট উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বুটির ঘর পুলিশ চেকপোস্টের সামনে টেকনাফ-কক্সবাজার মহাসড়কসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল। ওই ঘটনায় উখিয়া থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা করা হয়।

Cox News

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারে রিমান্ড আবেদন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x