প্রসেনজিত বড়ুয়া:
কক্সবাজারের উখিয়ায় নিয়মিত মামলার তিন আসামিসহ বিভিন্ন মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত দুই আসামি রয়েছেন। তাদের একজনকে ১০ দিনের এবং অপরজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রিমান্ড শেষে আরও এক আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—বালুখালী নলবুনিয়া এলাকার নুর আলমের ছেলে বেলাল উদ্দিন (৩৫), মধ্য ফারিরবিল এলাকার ফরিদ আলমের ছেলে খোরশেদ আলম (২৬) এবং পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিল এলাকার মো. ফরিদের ছেলে মো. রকি আহমেদ (২৬)।
এদিকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে মোহাম্মদ জুবায়ের (২৫) নামে এক আসামিকে। তিনি বর্তমানে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২/ওয়েস্টের ডি/৯ ব্লকের বাসিন্দা।
অন্যদিকে মোবাইল কোর্টের সাজা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে ক্যাম্প-১৯-এর বাসিন্দা হেদায়েত উল্লাহ (২০) এবং হলদিয়াপালং ইউনিয়নের মাতব্বরপাড়া এলাকার মো. সিফাতকে (২২)। এর মধ্যে হেদায়েত উল্লাহকে ১০ দিনের এবং সিফাতকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উখিয়া থানা পুলিশ জানায়, নিয়মিত মামলায় তিনজন, রিমান্ড শেষে একজন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানায় দুজনসহ মোট ছয় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।