নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার টিএন্ডটি গুচ্ছগ্রাম এলাকায় জনৈক আব্দুস সালাম ও এনামের নেতৃত্বে ৪/৫ জনে একটি সংঘবদ্ধ একটি দল ১০ হাজার পিস ইয়াবা,
দু'টি মোবাইল ফোন ও নগদ ৩ লাখ টাকা
ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।!এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ছিনতাইকারী চক্রের সদস্যরা গা ঢাকা দেয়।গত ৭ অক্টোবর সকাল অনুমান সাড়ে ছয়টার দিকে প্রধান সড়কের গুচ্ছগ্রামের দক্ষিণে কক্সবাজার মুখি একটি সিএনজি অটোরিকশা (যার
নং-কক্সবাজার-থ-১১-৪৯৮৩)।
থামিয়ে এ ঘটনা ঘটায়।ঘটনায় জড়িতরা হলেন, গুচ্ছগ্রাম এলাকার ছৈয়দ নুরের ছেলে আবদুস সালাম,জাফর আলমের ছেলে এনামুল কবির ও হাজম রাস্তার মাথা এলাকার ইসমাঈলের ছেলে রিয়াজ।তারা ইয়াবা বহনকারী ও এক অজ্ঞাত যাত্রীকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করাতে বাধ্য করেন।এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।তবে ছিনিয়ে নেওয়া ইয়াবা, মোবাইল ফোন ও নগদ টাকা ৫/৬ জনের মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে বলে সুত্রে জানা গেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জরুরী হয়ে পড়েছে।এদিকে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজনের নিকট জানতে চাইলে সরাসরি অস্বীকার
অস্বীকার করে এড়িয়ে যান।