Cox News

কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ফুসকা, অর্থদণ্ড

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ফুসকা, অর্থদণ্ড

ইমরান আল মাহমুদ:

কক্সবাজার সদরের লারপাড়া, বাস টার্মিনাল ও কলাতলী এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ তদারকি অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

অভিযানে লারপাড়া এলাকার মায়ের দোয়া ফুসকা কারখানাকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুসকা উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কলাতলী এলাকার ইউনুস স্টোরকে নিত্যপ্রয়োজনীয় খোলা পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় শুঁটকির দোকান, রেস্তোরাঁ ও সেলুনসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা ব্যবহার এবং সঠিক ওজনে পণ্য কেনাবেচা হচ্ছে কি না এসব বিষয়ে নিবিড়ভাবে যাচাই করা হয়।

অভিযানকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করা হয়। 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং মূল্য তালিকা প্রদর্শনের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Cox News

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ফুসকা, অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x