Cox News

উখিয়া-টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় রবিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়া-টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় রবিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় আগামী রোববার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের জরুরি বিদ্যুৎ বন্ধের নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, রোববার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমগ্র উখিয়া উপজেলা, সমগ্র টেকনাফ উপজেলা, খুনিয়াপালং ইউনিয়ন, রামু ক্যান্টনমেন্ট এলাকা এবং মেরিন ড্রাইভ সংলগ্ন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, কক্সবাজার গ্রিড থেকে দক্ষিণ মিঠাছড়ি সুইচিং স্টেশন পর্যন্ত ৩৩ কেভি মেইন লাইনের জাম্পার রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কর্তনের কাজ সম্পন্ন করার জন্য এ সাময়িক বিদ্যুৎ বন্ধ রাখা হবে।

এতে ওই সময়টাতে বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বাসাবাড়ি, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটসহ দৈনন্দিন বিভিন্ন কার্যক্রমে সাময়িক ভোগান্তি তৈরি হতে পারে।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কায়জার নুর বলেন, “৩৩ কেভি মেইন লাইনের জাম্পার রক্ষণাবেক্ষণ ও লাইনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় গাছের ডালপালা কর্তনের কাজ করা হবে। কাজটি নিরাপদভাবে সম্পন্ন করতে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “এটি গ্রাহকদের সাময়িক অসুবিধা হলেও বিদ্যুৎ লাইনের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এ ধরনের রক্ষণাবেক্ষণ কাজ অত্যন্ত জরুরি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা থাকবে।”

কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক সময়েও উখিয়া-টেকনাফে ৩৩ কেভি লাইনে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে এবং তখনও কায়জার নুর ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতের বিষয়টি জানিয়েছিলেন।

Cox News

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

উখিয়া-টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় রবিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x