Cox News

আর্কাইভ দেখুন

উখিয়ায় একদিনে ১১ আসামি গ্রেপ্তার, ১০ জনই ওয়ারেন্টভুক্ত

প্রসেনজিত বড়ুয়া: কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্তসহ ১১ আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।উখিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১১ জনের মধ্যে নিয়মিত মামলার একজন, জিআর ওয়ারেন্টভুক্ত দুজন, সিআর ওয়ারেন্টভুক্ত সাতজন এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার মকবুল আহমেদের ছেলে আলমগীর (৩৮)।জিআর ওয়ারেন্টে গ্রেপ্তার দুজন হলেন—রাজাপালংয়ের পি এমাপাড়া এলাকার প্রদীপ বড়ুয়ার ছেলে রুবেল বড়ুয়া ওরফে জোবেল এবং পালংখালী ইউনিয়নের মাইজার বিল তেলখোলা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে শাহ আলম।সিআর ওয়ারেন্টে গ্রেপ্তার সাতজন হলেন—পালংখালীর পশ্চিম দারির বিল এলাকার আব্দুর শুকুরের ছেলে কামাল হোসেন, গিলাতলাপাড়ার মৃত আঙুল হামাদের ছেলে কামাল হোসেন, ইনানীর চেপটখালী এলাকার মুকিদুল আলমের ছেলে মফিদুল আলম, পালংখালীর তেলখোলা বটতলী এলাকার শফিকুর রহমানের ছেলে ওসমান গনি, রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে আজিজুর রহমান, হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার মিয়াজানের ছেলে মাহবুবুল আলম ওরফে ঘোরা কসাই মাবু এবং চেপটখালী এলাকার আবদুল্লাহর ছেলে জহুর আহমেদ।এ ছাড়া সিআর সাজা পরোয়ানায় রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং মাতবরপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের রায়ে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উখিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ১১ আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উখিয়ায় ১৮ লাখ টাকার ইয়াবাসহ টমটম চালক গ্রেপ্তার

উখিয়ার কৃষকও চেনে না কৃষি কর্মকর্তাকে!

উখিয়ার কৃষকও চেনে না কৃষি কর্মকর্তাকে!

উখিয়ার লাম্বাশিয়া চেকপোস্টে ৫,৮৪০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা কিশোর আটক

উখিয়ায় নিরাপদ খাদ্য ও পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

কুতুপালং বাজারে মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

শাহ আলম চেয়ারম্যানকে বকেয়া ভাতা গ্রহণের জন্য চিঠি দিল ইমরুল চেয়ারম্যান

নাইক্ষংছড়ির উত্তর ঘুমধুম কনজুলুম উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাজী নুরুল আলম আর নেই, পল্লী চিকিৎসক সাহাব উদ্দিন এর শোক বার্তা

উখিয়ায় অবাধে ঢুকছে কোটি টাকার ইয়াবা

উখিয়ায় অবাধে ঢুকছে কোটি টাকার ইয়াবা

হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মাওলানা রেজাউল করিম বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, উখিয়া উপজেলা শাখার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত

উখিয়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, আদালতে সোপর্দ

উখিয়ায় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

টেকনাফে দুর্ঘটনার চালককে ধরিয়ে দেওয়ার জেরে যুবকের ওপর হামলা যুবদল নেতা শাহ আলমের নেতৃত্বে

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান মুয়াজ্জিন হাফেজ তৈয়ব, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহযোগিতা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান মুয়াজ্জিন হাফেজ তৈয়ব, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহযোগিতা

উখিয়ায় একদিনে ১১ আসামি গ্রেপ্তার, ১০ জনই ওয়ারেন্টভুক্ত

উখিয়ায় একদিনে ১১ আসামি গ্রেপ্তার, ১০ জনই ওয়ারেন্টভুক্ত

উখিয়ায় মাদ্রাসাছাত্র সাইমুম ইসলাম সিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার

উখিয়ায় ৬ আসামি গ্রেপ্তার, দুজনের ১০ দিন ও ৬ মাসের কারাদণ্ড

উখিয়ায় আবদুস সালাম ও এনামের নেতৃত্বে ইয়াবা, মোবাইল ও নগদ তিনলাখ টাকা ছিনতাই

পার্বত্য ফাউন্ডেশনের উদ্যোগে মহিলা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ