Cox News

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে |সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির পর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) শুনানি শেষে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ।

তিনি জানান, হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ডেভিড ইমনের রিমান্ড চাওয়া হয়েছিল।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে বড়দিঘির পাড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা করেন ওই ব্যবসায়ী।

বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন ৩০ জুলাই ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পরদিন তাকে আদালতে হাজির করা হয়। ওই দিন ফটিকছড়ি থানার একটি হত্যা ও একটি অস্ত্র মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। বাসস

বিষয় : রিমান্ড শীর্ষ সন্ত্রাসী

Cox News

বুধবার, ১২ আগস্ট ২০২৬

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x