Cox News

কক্সবাজারে পৌনে ২৩ লাখ টাকার সিগারেট ফেলে পালালো চোরাকারবারি

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজারে পৌনে ২৩ লাখ টাকার সিগারেট ফেলে পালালো চোরাকারবারি
জব্দ হওয়া সিগারেট

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড ও পুলিশ। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৯ আগস্ট) সকালে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানোর সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অটোরিকশা ফেলে পালিয়ে যায়।

তিনি বলেন, পরবর্তীতে অটোরিকশায় তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই সঙ্গে সিগারেট পরিবহনে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে।

চোরাকারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ হওয়া আলামতের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিষয় : কক্সবাজার কোস্টগার্ড জব্দ সিগারেট

Cox News

রোববার, ০৯ আগস্ট ২০২৬

কক্সবাজারে পৌনে ২৩ লাখ টাকার সিগারেট ফেলে পালালো চোরাকারবারি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x