Cox News

বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণ
গ্রেফতার তানজিল

ভোলার মনপুরায় রাতের আঁধারে ঘরে প্রবেশ করে বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণ করে তানজিল নামে এক যুবক। খবর পেয়ে অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত বন্ধু তানজিলকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই গৃহবধূর দায়ের করা মামলায় শুক্রবার দুপুর ১২টায় তানজিলকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেন ওসি মাজাহারুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে হালিম হুজুরের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

আটককৃত ধর্ষণে অভিযুক্ত তানজিল (২৬) উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭নং ওয়ার্ডের ফিরোজের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী ও ধর্ষণে অভিযুক্ত মো. তানজিল ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় স্বামীর বন্ধু তানজিল কৌশলে ঘরে প্রবেশ করে। পরে গলায় ছুরি ধরে হুমকি দেয় চিৎকার করলে মেরে ফেলবে। পরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে চলে যায় তানজিল।

এরপর রাত সাড়ে ১২টায় বাজার থেকে স্বামী ফিরলে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা জানান ওই গৃহবধূ। পরে প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত স্বামীর বন্ধু তানজিলকে আটক করে।

শুক্রবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে তানজিলসহ অজ্ঞাত একজনের নামে থানায় ধর্ষণের মামলা করেন।

ওই গৃহবধূর স্বামী জানান, আমার বন্ধু হয়ে এই নিকৃষ্টতম কাজ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয় : ভোলা

Cox News

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণ
0:00 0:00
1.0x