Cox News

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ |ইউএনবি

সরকারি কর্মচারীদের বদলি ও পদায়ন কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। একই সাথে সরকারি কর্মকর্তাদের পেনশনের আবেদন ও প্রশাসনিক অনুমোদন সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার কার্যক্রমও শুরু হয়েছে।

এসব উদ্যোগের পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ।

বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত যোগাযোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ এবং জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় সরকারি কর্মকর্তাদের পেনশনের আবেদন ও প্রশাসনিক অনুমোদন সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত সচিবের পেনশনের প্রশাসনিক অনুমোদন অনলাইনে সম্পন্ন করে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

তিনি বলেন, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেমে (জেমস) অনলাইনে বদলি ও পদায়ন কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এর ফলে প্রশাসনিক কার্যক্রম আরো স্বচ্ছ, দ্রুত ও দক্ষ হবে।

এছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় শূন্যপদে নিয়োগের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার প্রধান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অনলাইনে বিভাগীয় কমিশনাররা অংশ নেন।

সূত্র : ইউএনবি

বিষয় : মন্ত্রণালয় উপদেষ্টা সচিবালয় কৃত্রিম বুদ্ধিমত্তা

Cox News

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x