Cox News

খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ, ৫ বছরের শিশুর মৃত্যু

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ, ৫ বছরের শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি উপরপাড়া এলাকায় খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আর্দশী তনচংগ্যা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আর্দশী স্থানীয় বাসিন্দা তপন বিকাশ তনচংগ্যার মেয়ে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, প্রতিদিনের মতো আর্দশী নিজ ঘরে গামছা দিয়ে তৈরি দোলনায় খেলছিল। এ সময় তার বাবা-মা জুম চাষের কাজে পাহাড়ে ছিলেন।

খেলতে গিয়ে অসাবধানতাবশত গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আর্দশী গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে বড় বোন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, সন্ধ্যা ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : শিশু মৃত্যু রাঙামাটি কাপ্তাই চট্টগ্রাম বিভাগ

Cox News

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ, ৫ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি উপরপাড়া এলাকায় খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আর্দশী তনচংগ্যা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আর্দশী স্থানীয় বাসিন্দা তপন বিকাশ তনচংগ্যার মেয়ে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, প্রতিদিনের মতো আর্দশী নিজ ঘরে গামছা দিয়ে তৈরি দোলনায় খেলছিল। এ সময় তার বাবা-মা জুম চাষের কাজে পাহাড়ে ছিলেন।

খেলতে গিয়ে অসাবধানতাবশত গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আর্দশী গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে বড় বোন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, সন্ধ্যা ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x