Cox News

চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা
নিহত মোহাম্মদ তোহা

চট্টগ্রামের পটিয়ায় গাছ থেকে কলার ছড়া চুরির প্রতিবাদ করায় মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর নিহতের মরদেহ তার নিজ ঘরে রেখে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে ধরে পুলিশে দিয়েছেন ক্ষুব্ধ স্থানীয়রা।

শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোনাফ হাজির পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তোহা পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আনোয়ার নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আনোয়ার একই এলাকার এজাহার মিয়ার ছেলে। 

নিহতের ভাগ্নে শওকত মোরশেদ জানান, শুক্রবার রাতে প্রতিবেশী আনোয়ার ও বাবুল নামে দুই ব্যক্তি গাছ থেকে কলার ছড়া কেটে নামাচ্ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে তিনি চোরদের সাথে বাগ্‌বিতণ্ডায় জড়ান এবং ঘরে গিয়ে তাঁর মামা তোহাকে জানান।

মোহাম্মদ তোহা ঘটনাস্থলে পৌঁছে চুরির প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে টর্চলাইট ও ভারী বস্তু দিয়ে তাঁর মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত ও মারধর করে। আঘাতের চোট সামলাতে না পেরে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।

পরে তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তোহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে পরিবারের সদস্যদের সঙ্গে খুনি আনোয়ার নিহতের মরদেহ তার ঘরে দিয়ে যান। পরে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিষয় : চট্টগ্রাম হত্যা

Cox News

শনিবার, ০১ আগস্ট ২০২৬

চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x