Cox News

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে কারাগারে স্ত্রী

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে কারাগারে স্ত্রী
ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে কারাগারে স্ত্রী

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় রাতে একসঙ্গে ঘুমিয়ে ছিলেন স্বামী ও স্ত্রী। ভোরের দিকে স্ত্রী ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বারৈয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পারিবারিক কলহে স্বামী রাসেল দ্বিতীয় বিয়ে করেছেন বলে সন্দেহ করেন তার স্ত্রী। এজন্য ঘুমন্ত অবস্থায় তার বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকাল ৮টায় গোপনাঙ্গ রক্তাক্ত অবস্থায় রাসেলকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। দায়িত্বরত চিকিৎসক ফাহিম জামাল প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেকে প্রেরক করেন।

হাসপাতালের চিকিৎসা রেকর্ড থেকে জানা গেছে, রাসেলের গোপনাঙ্গে দেওয়া দায়ের কোপের ফলে ২ সেন্টিমিটার লম্বা ও ১ সেন্টিমিটার গভীর কাটা পড়ে। তবে উন্নত ও ভালো চিকিৎসায় ওই জখম সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার ঝুঁকিও রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা ও পেশায় পিকআপচালক মোহাম্মদ রাসেলের (৪৫) সঙ্গে বড় বউ মনি আক্তারের ( ৩৮) দীর্ঘদিন ধরে কলহ চলছিল।

পরিবারের সদস্যদের দাবি, স্বামী অন্যত্র আরেকটি বিয়ে করে ফেলেছে, যা নিয়ে বিরোধ চরমে ওঠে যা থেকে বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয়। বুধবার রাতে রাসেল স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন।

অভিযোগ রয়েছে, ভোর রাতের দিকে ঘুমন্ত রাসেলের হাত-পা বেঁধে ধারাল দা দিয়ে তার গোপনাঙ্গে এলোপাতাড়ি কোপ দেন স্ত্রী মনি আক্তার।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, অভিযুক্ত স্ত্রী মনি আক্তারকে আটক করা হয়েছে। ইতোমধ্যে মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হবে।

বিষয় : চট্টগ্রাম

Cox News

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে কারাগারে স্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x