Cox News

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। ছবি: যুগান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে উদ্ধার করতে গিয়ে তৃতীয় লিঙ্গদের অশালীন গালিগালাজ, হেনস্তা এবং পরবর্তীতে অনলাইন বুলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।

জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে পরিবাগ সংলগ্ন ফুটওভার ব্রিজ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতুল্লাহ তাসনিম তৃতীয় লিঙ্গের পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির দ্বারা হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তাকে সেখানে আক্রমণ করা হলে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের সহযোগিতা করতে এগিয়ে যান।

পরে পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে সেখান থেকে উদ্ধার করার উদ্যোগ নেন। ঘটনাস্থলে গিয়ে তৃতীয় লিঙ্গদের সম্মিলিত হেনস্তার শিকার হন তিনি।

এ বিষয়ে এ বি জুবায়ের বলেন, আমার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম গতকাল পরিবাগ ব্রিজের ওপরে তৃতীয় লিঙ্গের কিছু মানুষের পতিতাবৃত্তির ব্যাপারে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যায়। সঙ্গে করে আমাকেও নিয়ে যায়। আমি যাওয়ার পূর্বেই শাহবাগ থানা প্রশাসনকে বিষয়টি অবহিত করে যাই এবং তাদেরকেও আসতে বলি।আরও পড়ুনআরও পড়ুনমিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, সহযোগিতার আশ্বাস

সেখানে যাওয়ার পরে সাংবাদিক বন্ধু তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে আসে এবং সিনক্রিয়েট করতে থাকে। তৃতীয় লিঙ্গরা কতটা বাজেভাবে সিনক্রিয়েট করতে পারে সবাই জানেন। তারা পালটা ক্যামেরা অন করে বাজে কথাবার্তা বলে আমাদের ভিডিও করতে শুরু করে এবং আমার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তুলে তারা। 

তিনি বলেন, এই পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। এবং তারা তাদের মতো করে বিষয়টির সুরাহা করে। পুরো বিষয়টি আগে থেকেই পুলিশ প্রশাসন জানে এবং তারাও সেখানে উপস্থিত ছিলো। অথচ এই সময়ের করা একটি মিথ্যা ভিডিও ছড়িয়ে আমার চরিত্র হননের হীন চেষ্টা করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

এ ঘটনায় ঢাবি শিক্ষার্থী ও ডাকসু নেতা জুবায়েরকে উদ্ধারে  শাহবাগ থানা পুলিশ টিম যাওয়ার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা।

বিষয় : ডাকসু

Cox News

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x