Cox News

চন্দনাইশে সাপের ছোবলে নবধূর মৃত্যু

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চন্দনাইশে সাপের ছোবলে নবধূর মৃত্যু
নিহত রহিমা বেগম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সাপের ছোবলে রহিমা বেগম (১৮) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ময়নার বাপের পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. অহিদুল্লাহর স্ত্রী।

রহিমা বেগমের ভাশুর সেলিমুল্লাহ জানান, আজ সন্ধ্যায় ঘরের পাশে থাকা স্তূপে লাকড়ি আনতে যান রহিমা। এ সময় স্তূপে থাকা একটি সাপ তাঁকে ছোবল দেয়। পরপরই তীব্র যন্ত্রণা অনুভূত হলে পরিবারের সদস্যদের জানান। পরে স্বজনরা দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মাত্র ৪০ দিন আগে অহিদুল্লাহর সঙ্গে রহিমার বিয়ে হয়েছে।

দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. টিপু মজুমদার জানান, রাত সাড়ে ৭টার দিকে রহিমাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

বিষয় : হাসপাতাল মৃত্যু চট্টগ্রাম জেলা নববধূ চন্দনাইশ চট্টগ্রাম বিভাগ

Cox News

বুধবার, ২৯ জুলাই ২০২৬

চন্দনাইশে সাপের ছোবলে নবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সাপের ছোবলে রহিমা বেগম (১৮) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ময়নার বাপের পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. অহিদুল্লাহর স্ত্রী।

রহিমা বেগমের ভাশুর সেলিমুল্লাহ জানান, আজ সন্ধ্যায় ঘরের পাশে থাকা স্তূপে লাকড়ি আনতে যান রহিমা। এ সময় স্তূপে থাকা একটি সাপ তাঁকে ছোবল দেয়। পরপরই তীব্র যন্ত্রণা অনুভূত হলে পরিবারের সদস্যদের জানান। পরে স্বজনরা দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মাত্র ৪০ দিন আগে অহিদুল্লাহর সঙ্গে রহিমার বিয়ে হয়েছে।

দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. টিপু মজুমদার জানান, রাত সাড়ে ৭টার দিকে রহিমাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
চন্দনাইশে সাপের ছোবলে নবধূর মৃত্যু
0:00 0:00
1.0x