Cox News

মাদ্রাসার প্রধানসহ সব শিক্ষক পালিয়েছে, শিশু নিখোঁজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদ্রাসার প্রধানসহ সব শিক্ষক পালিয়েছে, শিশু নিখোঁজ

সাভারে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল সহ শিক্ষকরা শিক্ষার্থীদেরকে রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় এক শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার দুপুরে সাভারের উল্লাইলের কর্ণপাড়ার দাওয়াতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ও হুমায়রা জান্নাত হিফজ বালিকা মাদ্রাসায় এঘটনা ঘটে।

জানা গেছে, কর্ণপাড়ার তিন তলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন মাওলানা আনাছ আলী। সেখানে ৬০-৬৫ জন শিশু ছেলে ও মেয়ে শিক্ষার্থী ভর্তি করান অভিভাবকরা। গত কয়েকদিন ধরে মাদ্রাসায় প্রিন্সিপাল শিশু শিক্ষার্থীদের ধর্ষণ চেষ্টা, মারধর ও অনৈতিক কর্মকান্ড করে আসছিলেন। এ ধরনের অভিযোগে অভিভাবকরা সেখানে জড়ো হলে মাদ্রাসার প্রিন্সিপালসহ সব শিক্ষক শিক্ষার্থীদেরকে রেখে পালিয়ে যায়। তারা জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু শিক্ষার্থীদের উদ্ধার করে অভিভাবকদের কাছে বুঝিয়ে দেন। এ ঘটনার পর থেকে আব্দুল্লাহ আল মুহিন নামে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

সাভার মডেল থানার এস আই নূরুল ইসলাম জানান, ১৩ বছরের একটি মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।  এ ঘটনায় মামলা হয়েছে।

বিষয় : সাভার

Cox News

বুধবার, ২৯ জুলাই ২০২৬

মাদ্রাসার প্রধানসহ সব শিক্ষক পালিয়েছে, শিশু নিখোঁজ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x