Cox News

দক্ষিণ আফ্রিকায় সুপারশপে আগুন: নারায়ণগঞ্জের নিহত ৫ জনের বাড়িতে শোকে মাতম

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দক্ষিণ আফ্রিকায় সুপারশপে আগুন: নারায়ণগঞ্জের নিহত ৫ জনের বাড়িতে শোকে মাতম
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ছেলে মো. আপনের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন বাবা আলী মিয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার একটি সুপারশপে ভয়াবহ আগুনে নিহত ৬ বাংলাদেশির পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক ইউনিয়নে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশি সূত্রের বরাত দিয়ে স্বজনেরা জানান, কুইন্সটাউনের শ্রম এলাকায় একটি সুপারশপে স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভেতরে থাকা বাংলাদেশিরা বের হতে না পেরে দগ্ধ হন। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরে ওই ঘটনার খবর নারায়ণগঞ্জে এসে পৌঁছালে নিহতদের স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সুপারশপটির মালিক আলীটেক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার রওশন আলী।

তিনি নিয়মিত দক্ষিণ আফ্রিকায় যাতায়াত করেন। অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তারা পরস্পরের আত্মীয়। একই ওয়ার্ডে বাড়ি হওয়ায় নিজের দোকানে চাকরি দিয়ে তাদের আফ্রিকা নিয়েছিলেন রওশন আলী।

নিহত ৬ জনের মধ্যে যে পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জের আলীরটেকে। তারা হলেন, আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামের মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), একই গ্রামের আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩), মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫), তৈলখিরার চর গ্রামের ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬), বক্তাবলীর কানাইনগর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন (৩০)। jwARI.fetch( $( "#ari-image-jw6a68ce822a7e4" ) );

ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনদের পাশাপাশি দোকান মালিক রওশন আলীও বাকরুদ্ধ হয়ে পড়েন। তিনি ইত্তেফাক ডিজিটালকে বলেন, যেহেতু আমি এখন দেশে তাই সেখানে (দক্ষিণ আফ্রিকা) ঠিক কী ঘটেছিল তা নিশ্চিত হয়ে বলতে পারছি না। তিনি বলেন, হতাহতরা তার এলাকার এবং আত্মীয়।

ছেলের মৃত্যুর খবর পেয়ে নিহত আপনের শোকাহত বাবা আলী মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুনে আমার ছেলে ও আমাদের গ্রামের আরও কয়েকজন মারা গেছে। আগুন সবকিছু কেড়ে নিয়ে গেছে। 

এদিকে মঙ্গলবার ভোরের আলো ফুটে উঠার পরেই মর্মান্তিক ওই ঘটনার খবর জানার পর নিহতদের স্বজনরা তাদের বাড়িতে ভিড় করছে। নিহতদের স্বজনদের আহাজারিতে তাদের স্বান্তনা দেওয়ার মতো ভাষা উপস্থিত কারোই ছিল না। 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় নারায়ণগঞ্জের কয়েকজন বাসিন্দার নিহত হওয়ার খবর পেয়েছি। তবে সরকারি ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা বা নিশ্চিত তথ্য আমাদের কাছে আসেনি। সরকারিভাবে তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : আগুন নারায়ণগঞ্জ দক্ষিণ আফ্রিকা

Cox News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

দক্ষিণ আফ্রিকায় সুপারশপে আগুন: নারায়ণগঞ্জের নিহত ৫ জনের বাড়িতে শোকে মাতম

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x