Cox News

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বহরে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে সভা করে এনসিপির কেন্দ্রীয় নেতা-কর্মীরা। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে কোর্ট মসজিদ এলাকায় হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে শহরের সোনালী ব্যাংকের সামনে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হন। হামলার সময় সোনালী ব্যাংক চত্বরের ভেতরে গিয়ে আশ্রয় নেন সারজিস আলম। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সারজিস আলমকে উদ্ধার করে নিরাপদে হবিগঞ্জ সার্কিট হাউসে নিয়ে আসে।

এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাংবাদিকেরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রদল যুবদলের নেতা-কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, এনসিপির নেতা-কর্মীরা সভা সমাবেশে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের গালাগালি করে। এরই প্রতিবাদ করায় তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিষয় : হামলা জেলার খবর হবিগঞ্জ এনসিপি জাতীয় নাগরিক পার্টি

Cox News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x