Cox News

সমাজসেবা ভবনের লিফটে আটকা ৭ শিক্ষার্থী উদ্ধার

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 সমাজসেবা ভবনের লিফটে আটকা ৭ শিক্ষার্থী উদ্ধার
নেত্রকোনা শহরের সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনা শহরের সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকে পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ভবনের চতুর্থ তলায় লিফটটি আটকে যায়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে ওই ভবনে যায় তারা।

নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা খানে আলম খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিক্ষার্থীদের উদ্ধার অভিযান শুরু করে। হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সাতজনকে নিরাপদে বের করে আনা হয়েছে।

বিষয় : জেলার খবর নেত্রকোনা শিক্ষার্থী উদ্ধার ময়মনসিংহ বিভাগ সমাজসেবা অধিদপ্তর ফায়ার সার্ভিস

Cox News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সমাজসেবা ভবনের লিফটে আটকা ৭ শিক্ষার্থী উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

নেত্রকোনা শহরের সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকে পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ভবনের চতুর্থ তলায় লিফটটি আটকে যায়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে ওই ভবনে যায় তারা।

নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা খানে আলম খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিক্ষার্থীদের উদ্ধার অভিযান শুরু করে। হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সাতজনকে নিরাপদে বের করে আনা হয়েছে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x