Cox News

ভারত–আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভারত–আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম
জবির কেন্দ্রীয় মিলনায়তনে ‎মঙ্গলবার ‘জুলাই গণ-অভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা কারও আধিপত্য মেনে নেব না। আমরা ভারতের আধিপত্য মেনে নেব না, আমেরিকার আধিপত্য মেনে নেব না। বাংলাদেশ স্বাধীন-সার্বভৌমভাবে তাঁর পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে।’ ‎

আজ ‎মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎

‎নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান একটি চলমান বিপ্লব। এর মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন।

এনসিপির এ নেতা বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও জুলাই গণ-অভ্যুত্থানের গণরায় ও সংস্কারের প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাই জুলাই সনদ বাস্তবায়ন এবং ভোটাধিকার রক্ষায় তরুণদের সচেতন থাকার আহ্বান জানাই। ‎

‎পররাষ্ট্রনীতি প্রসঙ্গে নাহিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা ছিল একটি স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, অবৈধ পুশ ইন রোধ এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

‎‎কর্মসংস্থান প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়কে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। সরকার ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে সফল হলে সবাই খুশি হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক মূল্যবোধ, একাডেমিক সংস্কৃতি, শিক্ষক ও উপাচার্য নিয়োগে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন। প্রশাসনের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের অবশ্যই নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধব হতে হবে।

‎‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের দাবির প্রতি সমর্থন জানিয়ে নাহিদ বলেন, দ্রুত সময়ের মধ্যে সেই ক্যাম্পাসে গিয়ে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আলোচনা করার আশা করেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

‎‎নাহিদ ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কাউকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশপাশে সুযোগ না দেওয়ার বিষয়ে প্রশাসনের দৃঢ় অবস্থান ইতিবাচক। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও সংস্কারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

‎বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই জুলাই গণ-অভ্যুত্থানের সফলতা অর্জিত হবে।

‎আলোচনা সভার সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি জবি শাখার সাবেক আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, জকসুর ভিপি, জবি শাখা ছাত্রদলের আহ্বায়কসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিষয় : জেলার খবর ঢাকা বিভাগ নাহিদ ইসলাম এনসিপি ঢাকা জেলা

Cox News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভারত–আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x