Cox News

টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক
আটক ইয়াবাসহ প্রাইভেটকার চালক। ছবি: ইত্তেফাক

কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় বিজিবির চেকপোস্টে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)।

বিজিবি অধিনায়ক জানান, সোমবার (২৭ জুলাই) রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে অভিনব কৌশলে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়ির চালককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছেন, তিনি টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তি, উদ্ধার হওয়া ইয়াবা এবং ব্যবহৃত প্রাইভেটকারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : কক্সবাজার ইয়াবা উদ্ধার

Cox News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x