Cox News

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
ফাইল ছবি

দেশে হামের উপসর্গ নিয়ে সর্বশেষ এক দিনে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের; একজন করে মারা গেছে সিলেট ও রংপুর বিভাগে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে সংক্রামক এ ব্যাধির লক্ষণ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৩০ জনে। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর ৯৯২ জনের শরীরে এই রোগের উপসর্গ দেখা গেছে। গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪১৫ জন।

সরকার ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তখন থেকে হিসাব ধরলে, গেল প্রায় সাড়ে চার মাসে হামের উপসর্গ নিয়ে দেশে সবচেয়ে বেশি ৩২০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরে আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৭ জন। এ ছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৭, বরিশালে ৪৪, ময়মনসিংহে ৬৯, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১১ জন মারা গেছে। দেশে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে হাম ও হাম উপসর্গের রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন। এর মধ্যে এক লাখ তিন হাজার ৪৬৭ জন হাসপাতাল ছেড়েছে। দেশে হাম উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ৭৪৫। আর হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৫৫।

বিষয় : হাম শিশু মৃত্যু

Cox News

সোমবার, ২৭ জুলাই ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
0:00 0:00
1.0x