Cox News

শ্বশুরবাড়ি এলাকার পুকুরে মিলল এসআইয়ের লাশ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্বশুরবাড়ি এলাকার পুকুরে মিলল এসআইয়ের লাশ

গোপালগঞ্জ সদর উপজেলায় শ্বশুরবাড়ি এলাকার একটি পুকুর থেকে বিএম মাহমুদুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

সোমবার উপজেলার পাইককান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তার শ্বশুরবাড়ি পাইককান্দি গ্রামে।

বিএম মাহমুদুল ইসলাম (৩৮) সদর উপজেলার গ্রামের বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে। তিনি খাগড়াছড়ির মালছড়িতে ৬-এপিবিএনের এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। 

সোমবার শ্বশুরবাড়ির অদূরে একটি পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে সকাল সাড়ে ৮টার দিকে পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা  নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য পুলিশ কর্মকর্তার লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিষয় : গোপালগঞ্জ

Cox News

সোমবার, ২৭ জুলাই ২০২৬

শ্বশুরবাড়ি এলাকার পুকুরে মিলল এসআইয়ের লাশ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x