Cox News

জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির পানিতে বিষ, ৫৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির পানিতে বিষ, ৫৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ১
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার রাতে সীতাকুণ্ড থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে গতকাল রোববার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির সদস্যরা যে পানি পান করেন, সে পানি গ্লাসে নেওয়ার পর তাতে সাদা ফেনা এবং বিষাক্ত গন্ধ পাওয়া যায়। তবে পুলিশ সদস্যরা সেই পানি পান না করায় কোনো বিপদ ঘটেনি। পরে পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মো. নাজিম উদ্দিন বলেন, তদন্ত করতে গিয়ে জঙ্গলের মধ্যে কিছুটা দূরে পানির সরবরাহ লাইনের একটি অংশ কেটে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। সেখানে দুটি পৃথক লাইন ছিল, একটি স্থানীয় স্কুলে এবং অন্যটি পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ ক্যাম্পে পানি সরবরাহ করত।

নাজিম উদ্দিনের দাবি, দুর্বৃত্তরা প্রথমে পানির লাইনের সংযোগ বন্ধ করে পাইপ কেটে ভেতরে বিষাক্ত কোনো রাসায়নিক ঢুকিয়ে দেয়। পরে পাইপটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখে, যেন বিষয়টি কেউ বুঝতে না পারে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পুলিশ ফাঁড়ির পানিতে বিষ মেশানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বিষয় : জেলার খবর আটক পুলিশ চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড চট্টগ্রাম বিভাগ জঙ্গল সলিমপুর

Cox News

সোমবার, ২৭ জুলাই ২০২৬

জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির পানিতে বিষ, ৫৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার রাতে সীতাকুণ্ড থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে গতকাল রোববার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির সদস্যরা যে পানি পান করেন, সে পানি গ্লাসে নেওয়ার পর তাতে সাদা ফেনা এবং বিষাক্ত গন্ধ পাওয়া যায়। তবে পুলিশ সদস্যরা সেই পানি পান না করায় কোনো বিপদ ঘটেনি। পরে পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মো. নাজিম উদ্দিন বলেন, তদন্ত করতে গিয়ে জঙ্গলের মধ্যে কিছুটা দূরে পানির সরবরাহ লাইনের একটি অংশ কেটে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। সেখানে দুটি পৃথক লাইন ছিল, একটি স্থানীয় স্কুলে এবং অন্যটি পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ ক্যাম্পে পানি সরবরাহ করত।

নাজিম উদ্দিনের দাবি, দুর্বৃত্তরা প্রথমে পানির লাইনের সংযোগ বন্ধ করে পাইপ কেটে ভেতরে বিষাক্ত কোনো রাসায়নিক ঢুকিয়ে দেয়। পরে পাইপটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখে, যেন বিষয়টি কেউ বুঝতে না পারে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পুলিশ ফাঁড়ির পানিতে বিষ মেশানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x