Cox News

রাতে লাউডস্পিকার ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণে রুল জারি করেছেন হাইকোর্ট

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাতে লাউডস্পিকার ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণে রুল জারি করেছেন হাইকোর্ট
গ্রাফিক্স: ইত্তেফাক

জাতীয়-আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান এবং বিভিন্ন দিবস উদ্‌যাপনের সময় রাতে লাউডস্পিকার ও আতশবাজি ব্যবহার করে তীব্র শব্দদূষণ, জনউপদ্রব সৃষ্টি, প্রতিদ্বন্দ্বী সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। 

সেই সঙ্গে জুয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।

সুপ্রিম কোর্টের আট আইনজীবীর জনস্বার্থে দায়ের রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২৬ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ রুল জারি করেন।

স্বরাষ্ট্রসচিব, যুব ও ক্রীড়াসচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারী আইনজীবীরা হলেন মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. মহিউদ্দিন, ইয়াসিন আলফাজ, সাইফুল্লাহ খালেদ, মোহাম্মদ ওয়াহিদুল আলম, মো. রায়হান সোবহান, মো. আবু দাউদ নিজাম ও শেখ শরিফ উদ্দিন ফিরোজ।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী ও ইউনুস আলী রবি।

বিষয় : হাইকোর্ট জাতীয়

Cox News

সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাতে লাউডস্পিকার ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণে রুল জারি করেছেন হাইকোর্ট

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x