Cox News

কুমিল্লাায় শিক্ষকদের বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুমিল্লাায় শিক্ষকদের বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লাা সরকারি মহিলা কলেজে একযোগে সাত শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শনিবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষকদের বদলি নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এর আগে বৃহস্পতিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাত শিক্ষককে একযোগে বদলি করে শিক্ষা মন্ত্রণালয়। ওই সাত শিক্ষককে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়।

শিক্ষার্থীরা বলেন, একযোগে সাতজন শিক্ষককে বদলি করায় কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। বিশেষ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বদলির কারণে প্রশাসনিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা দ্রুত বদলির আদেশ প্রত্যাহার অথবা পুনর্বিবেচনার দাবি জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক একেএম জহিরুল আলম, অধ্যাপক আবদুল মালেক, সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদার, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহ, প্রভাষক আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনকে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলির আদেশ দেওয়া হয়।

বিষয় : কুমিল্লা

Cox News

রোববার, ২৬ জুলাই ২০২৬

কুমিল্লাায় শিক্ষকদের বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x