Cox News

মাদক সম্রাট আতাউর গ্রেপ্তার

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদক সম্রাট আতাউর গ্রেপ্তার

গাইবান্ধায় র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে ২১৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য ‘এসকাফ’ এবং একটি মোটরসাইকেলসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টায় র‍্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান আলালের সহোদর ভাই ও একাধিক মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. আমিনুল ইসলাম আতাউর ও সদর উপজেলার তুলসীঘাট এলাকার (ছোট দুর্গাপুর) গ্রামের মৃত বিন্দাবন চন্দ্র মোহন্তের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সিপিসি-৩ র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি চেকপোস্ট বসিয়ে ১০০ সিসির একটি হিরো মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মোটরসাইকেল থেকে ২১৩ বোতল অবৈধ এসকাফ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

র‍্যাব ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গ্রেপ্তারকৃত আতাউরের পরিবার দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই অবৈধ মাদক কারবারের সাথে যুক্ত। ইতোপূর্বে আতাউরের স্ত্রী ও ছোট ভাই আরিফসহ পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রেকর্ড হয়েছে। আসামিরা রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিল। তারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক এনে গাইবান্ধা ও রংপুর বিভাগসহ দেশের নানা প্রান্তে পাইকারি ও খুচরায় বিক্রি করে আসছিল।

মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : গাইবান্ধা

Cox News

রোববার, ২৬ জুলাই ২০২৬

মাদক সম্রাট আতাউর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
মাদক সম্রাট আতাউর গ্রেপ্তার
0:00 0:00
1.0x