Cox News

বান্দরবানের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোহাম্মদ সোহেল

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বান্দরবানের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোহাম্মদ সোহেল

নিজস্ব প্রতিবেদক:

সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘদিন ধরে পুলিশি দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ সোহেল। 

তাঁর পেশাগত দক্ষতা, কর্মনিষ্ঠা ও সফলতার স্বীকৃতি হিসেবে তিনি বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন।

মোহাম্মদ সোহেল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের একজন কৃতি সন্তান। দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিকতা, আইন বাস্তবায়নে দৃঢ়তা এবং ওয়ারেন্ট তামিল কার্যক্রমে অসাধারণ সাফল্যের কারণে তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেছেন।

সম্প্রতি বান্দরবান জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলার মাননীয় পুলিশ সুপার তাঁর হাতে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারের সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর এএসআই মোহাম্মদ সোহেল বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার ও সম্মাননা আমার ভবিষ্যৎ কর্মজীবনের অনুপ্রেরণা। আমি সবসময় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবা করে যেতে চাই।

সহকর্মীদের মতে, দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, কর্মস্পৃহা ও আইন প্রয়োগে দক্ষতা অন্যদের জন্যও অনুকরণীয়। এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং উখিয়া উপজেলার জন্যও গর্বের বিষয়।

সততা ও নিষ্ঠার এমন স্বীকৃতি ভবিষ্যতেও এএসআই মোহাম্মদ সোহেলকে আরও উদ্দীপ্ত করবে এবং জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা আরও শক্তিশালী হবে-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিষয় : #Ukhia

Cox News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

বান্দরবানের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোহাম্মদ সোহেল

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x