Cox News

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

নওগাঁর পোরশা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা মসজিদের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মাহিম উপজেলার নিতপুর ইউনিয়নের পূর্ব দিয়াড়া পাড়া গ্রামের মাজেরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশু মাহিম বাড়ির পাশের উপজেলা মসজিদের পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের কাছে খবর দেন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: নাসিমা সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয় : শিশু পানিতে ডুবে মৃত্যু

Cox News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর পোরশা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা মসজিদের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মাহিম উপজেলার নিতপুর ইউনিয়নের পূর্ব দিয়াড়া পাড়া গ্রামের মাজেরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশু মাহিম বাড়ির পাশের উপজেলা মসজিদের পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের কাছে খবর দেন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: নাসিমা সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
0:00 0:00
1.0x