Cox News

‘গরম গরম বিরোধিতা মানে কি গাড়ি পোড়ানো?’

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘গরম গরম বিরোধিতা মানে কি গাড়ি পোড়ানো?’

সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে উত্থাপিত সমালোচনার কড়া জবাব দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি প্রশ্ন তুলে বলেছেন, গঠনমূলক বিরোধিতা না করে হিংসাত্মক রাজনীতি করাই কি প্রকৃত বিরোধী দলের কাজ?

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি মিলনায়তনে অ্যাগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পেশাজীবীদের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

সংসদে দলটির ভূমিকা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি বলেন, অনেকে অভিযোগ করেন বিরোধী দল নাকি সংসদে ‘কুসুম কুসুম’ বিরোধিতা করছে। এর জবাবে তিনি বলেন, গরম গরম বিরোধিতা বলতে যদি ১০টি গাড়িতে আগুন দেওয়া বা ধ্বংসাত্মক ধর্মঘট বোঝানো হয়, তবে জামায়াত সে পথে হাঁটবে না। বিরোধীদলীয় নেতার উদ্ধৃতি দিয়ে তিনি স্পষ্ট জানান, জনস্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের জোরালো প্রতিবাদ এবং রাষ্ট্রের সব ইতিবাচক কর্মকাণ্ডে গঠনমূলক সহযোগিতার নীতিতেই জামায়াত সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির নীতি ও রাজনৈতিক অবস্থানের কঠোর সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সুবিধা নিয়ে ক্ষমতায় এসে বিএনপি এই আন্দোলন ও অভ্যুত্থানের মূল দর্শন থেকে সরে দাঁড়িয়েছে। যে সংবিধানকে ঢাল বানিয়ে বিগত ফ্যাসিবাদী সরকার দীর্ঘ ১৭ বছর ধরে নিপীড়ন ও লুটপাট চালিয়েছে, তা পুরোপুরি আমূল পরিবর্তনের যে সর্বজনীন সম্মতি তৈরি হয়েছিল, বিএনপি তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে পুনরায় কর্তৃত্ববাদী ধারার দিকে হাঁটছে।

বিএনপির অবস্থানকে ‘শুভংকরের ফাঁকি’ আখ্যা দিয়ে জামায়াত নেতা বলেন, দলটি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও মূল ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ১২ থেকে ১৪টি সাংবিধানিক প্রস্তাবে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত পোষণ করেছে। সম্প্রতি গণভোটে পাঁচ কোটিরও বেশি মানুষ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পর বিএনপির সেই ভিন্নমত জনগণের কাছে খারিজ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, অসীম ক্ষমতাসম্পন্ন প্রধানমন্ত্রীর পদ ও সাংবিধানিক কাঠামো পরিবর্তন না করলে ভবিষ্যতে যেকোনো প্রধানমন্ত্রীই নতুন ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।

সংবিধান সংস্কারের বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিয়ে তিনি সরকারি দলের উদ্দেশে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রথম ৩০ দিনের মধ্যে নির্ধারিত বৈঠক না ডেকে তারা আইনি ও রাজনৈতিক সুযোগ মিস করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে সংঘাত এড়াতে এখন সংসদেই এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব এনে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

Cox News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

‘গরম গরম বিরোধিতা মানে কি গাড়ি পোড়ানো?’

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x