Cox News

গাজী নজরুল ইস্যুতে মুখ খুললেন মুহাদ্দিস আব্দুল খালেক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাজী নজরুল ইস্যুতে মুখ খুললেন মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং দ্বিতীয় বিয়ে নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান স্পষ্ট করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদ প্রাঙ্গণে স্থানীয় সাধারণ জনগণ ও আলেম-উলামাদের উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, গাজী নজরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে দলীয়ভাবে আলোচনা করা হয়েছে। আলোচনার সময় সংশ্লিষ্ট তরুণীর পক্ষ থেকে জানানো হয়, তিনি অন্য কোথাও বিয়ে করবেন না এবং সারাজীবন এমপি গাজী নজরুল ইসলামের সেবায় থাকতে চান। ওই পরিস্থিতিতে মেয়েটির পরিবার নিজ বাড়িতে তাদের বিয়ের ব্যবস্থা করে।

তিনি বলেন, ঘটনাটি অনৈতিক না হলেও সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল না। আর এই অসামাজিক কাজের দায়েই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে। 

গাজী নজরুল ইসলামের ঘটনাকে সাধারণ কোনো ভুল হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তি ও সাধারণ মানুষের দায়-দায়িত্ব এক নয়। একজন মসজিদের ইমাম এবং সাধারণ মানুষ যদি একই ধরনের ভুল করেন, তবে দায়িত্ব ও মর্যাদার কারণে ইমামের ভুলের গুরুত্ব বেশি হয়ে যায়। একইভাবে একজন সংসদ সদস্য ও দলীয় নেতার ক্ষেত্রেও জবাবদিহিতা অনেক বেশি। অন্য কেউ এমন কাজ করলে হয়তো বিষয়টি ভিন্নভাবে বিবেচিত হতে পারত, কিন্তু তার অবস্থানের কারণে এ ভুল ক্ষমার অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অসামাজিক কিংবা অনৈতিক কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে কখনো আপস করে না। দলের আদর্শ ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ভবিষ্যতেও এ নীতি অব্যাহত থাকবে।

বিষয় : সাতক্ষীরা

Cox News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

গাজী নজরুল ইস্যুতে মুখ খুললেন মুহাদ্দিস আব্দুল খালেক

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x