জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা জুলাই আন্দোলন করেছিলাম, পরবর্তীতে রাজনৈতিক দল করেছি। আপনাদের কথা দিচ্ছি- এনসিপি আপনাদের অধিকার আদায়ে রাজপথে থাকবে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে আমরা এমন প্রার্থীকে মনোনয়ন দেব, যে প্রার্থীর কাছ থেকে সেবা পেতে আপনাদের কোনো রাজনৈতিক পরিচয় লাগবে না। আপনাদের অর্থের বিনিময়ে সেবা নেওয়া লাগবে না। যারা দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করেত চায় এনসিপি তাদেরই মনোনয়ন দেবে। অসহায় মানুষের পাশে থাকার সুযোগ দিতে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান এই নেতা। আরও পড়ুনআরও পড়ুনজামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেলের সভাপত্বিতে পথসভায় আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক প্রমুখ।