প্রসেনজিত বড়ুয়া:
কক্সবাজারের উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার পাঁচ আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঘোনারপাড়া এলাকার নুরুল আকতার (৩০), হাজেরা খাতুন (৪২), এজাজুল হাসান (১৯), নুর আলম (৬০) ও মো. সেলিম (৪৫)। তাদের মধ্যে চারজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে কুতুপালং এলাকার প্রকাশ বড়ুয়া (২৯), তাজনিমারখোলা এলাকার মো. ইসমাইল উদ্দিন আরাফাত (১৯) এবং ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. সলিমকে (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার আটজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।