Cox News

উখিয়ায় সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৭ জন গ্রেপ্তার

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: 

কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) উখিয়া থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাতজনের মধ্যে নিয়মিত মামলার আসামি একজন, জিআর পরোয়ানাভুক্ত চারজন এবং সিআর মামলায় সাজাপ্রাপ্ত দুইজন রয়েছেন। গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আটটি পৃথক ওয়ারেন্ট থাকায় সেগুলো তামিল করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সিআর সাজা পরোয়ানায় গ্রেপ্তার নুরুল আমিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। অপর সাজাপ্রাপ্ত আসামি ছালেহ আহমদকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া নিয়মিত মামলায় মোহাম্মদ ছলিম এবং জিআর পরোয়ানামূলে খাইরুল আমিন, নুর মোহাম্মদ মিজান, কামাল উদ্দিন ও মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

উখিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাতজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Cox News

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

উখিয়ায় সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৭ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x